কোলকাতায় আমাদের কোনো আত্মীয় বাড়ি নেই, নাহলে একটা রাত সেখানে কাটিয়ে সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছনো যেত ৷ অবরোধের জন্য ট্রেন সিগনাল না পেয়ে দাঁড়িয়ে ছিল পৌনে দুঘন্টা ।খুব ভোরে বেরিয়েও তাই শেষ পর্যন্ত একঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে পারলাম না I
" সিডিউলড ডিপারচারের দশমিনিট আগে বোর্ডিং পাস ইস্যূ করা যায় না | খুবই দুঃখিত । " যন্ত্রের মত বারবার কথাটা আবৃতি করে কাউন্টারের ভদ্রমহিলা শেষে বললেন লাইন থেকে সরে দাঁড়াতে । বাপ্পার হাত ধরে সরে এলাম ৷ ছবছরের ছেলে বাপ্পার হার্টের রোগ I চিকিৎসার জন্য মুম্বাই যাচ্ছিলাম | অর্থনৈতিক অবস্থা চট করে আরেকটা টিকিট বুক করার মত নয় | অসহায়ভাবে অন্য কাউন্টারে গেলাম, ইনি দেখিয়ে দিলেন এনকোয়ারি-বুথ ৷ এনকোয়ারির ভদ্রলোক অসহায়ত্ব কাঁধ ঝাঁকিয়ে জানান দিয়ে এয়ারপোর্ট-ম্যানাজারের সঙ্গে দেখা করার পরামর্শ দিলেন I ততক্ষনে ডিজিটাল বোর্ডে ফ্লাইট-স্ট্যাটাস ডিপার্টেড দেখিয়ে দিয়েছে ৷ বোর্ড থেকে চোখ নামিয়ে দেখি পাশে বাপ্পা নেই ৷ পাগলের মত ছোটাছুটি করে, শেষে বাপ্পাকে পেলাম লাউঞ্জের শেষ প্রান্তে, কাঁচের দেওয়াল ধরে দাঁড়িয়ে | কাঁচের ওপারে রানওয়ে, একটা প্লেন সদ্য টেক অফ করেছে | বাপ্পা দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাই দেখছে ৷ আমাকে আঙুল তুলে দেখিয়ে দিল "বাবা, এরোপ্লেন ৷ " দেখলাম গ্রামের আকাশে অবরে সবরে দেখা ছোট প্লেন আসলে অনেক বড় , দেখার চেষ্টায় চোখে জল চলে আসে !

No comments:
Post a Comment