১.
সময় দিলে কী না হয় ? উত্তর হল রিসারেকসান ৷
প্রশ্নটা দার্শনিক নয়, ধার্মিক নয়, একান্ত অর্থনৈতিক,
তাই একটা গুজরাট যথেষ্ট নয়, ২০০৩ ফিরে চাই আবার ৷
অমর্ত্য সেনকে আগে শ্রদ্ধা করতাম এখন করিনা |
কেন ?এখন দিলিপ ঘোষকে শ্রদ্ধা করি ( দিলিপ
ঘোষ বিয়ে করেন নি, আর ইয়ে, অমর্ত্য সেন... ছি ছি ছি ছি ! )
২..
ধরা যাক একটা লম্বা লাইন , শুধু মায়েরা দাঁড়িয়ে,
তারা ফিসফিস করে ফোনে ছেলেদের বলতে চায় ,
" ফিরিস না , "এ মৃত্যূ উপত্যকা আমাদের দেশ নয় ৷" "
ধরা যাক কলকাতার পদার্থবিদ চেঁচিয়ে বলছেন,
" শুধু বিরোধীদের দালালি না করে চোখ খুলে দ্যাখ ৩৭০ ইজ ওকে "
ভাবছি কীভাবে খুলবো চোখ , সম্ভবত উপড়ে নিলেই হবে ৷
৩...
আরো অনেক কিছু লেখা যেত ..
৬৮ জন RTI আন্দোলনকারী খুন হওয়া কতটা স্বাভাবিক সমাপতন ,
কিম্বা 40 লক্ষ NRC সন্ত্রাসবাদীদের থেকে আমরা বাকীরা কতটা আলাদা ...
রেল বিমানবন্দর এবং শেষে ১.২ লক্ষ হেক্টর বনভূমি বিক্রি করা কতখানি দরকার...
আম্বানি অাদানিরা কতখানি মানুষের কতটা দেবতাদের মত ..
এবং ইত্যাদি ইত্যাদি ..
কিন্তু থাক্, আমি ক্লান্ত,
এবার বনলতা সেন খুঁজতে যাওয়াই স্বাস্থ্যকর |

No comments:
Post a Comment