Monday, November 25, 2019

-41: country

আশ্চর্য কীভাবে মিথ্যে ছড়ায়,
নেশার মত অন্ধ আবেগে জড়ায়,
আজ এই আবেগে ঢাকা রক্ত উপকূল,
চেনা মানুষ ভালো মানুষ , মানুষ নির্বিরোধী,
সবাই গেছে ভিজে, জ্বরে বিকার বকছে এসে ৷


যত রক্ত মিশবে, এই নদী বইবে ধীরে
হয়ত বালির ওপর দাঁড়িয়ে প্রিয়জনদের খুঁজব
আফসোস হবে এত দিন না আসার, এলে ভাল হত
ছেলেবেলার আনন্দ নিয়ে প্রিয়জনদের নিয়ে ।
যাদের হাত ধরে হাঁটা বাঁচা , রক্তাক্ত কর্দমাক্ত জলে
সেদিন তাদের খুঁজব , মাথা নীচু করে খুঁজব ৷

No comments:

Post a Comment