Wednesday, November 13, 2019

-২

মাটিতে নিশ্চয়ই কোথাও মাথা ঠেকাবে আকাশ
এই জলেই, দূরে কোথাও ডুব দিয়ে উঠবে আকাশ I
কৌতুহলে যতদূর যাবে , ততদূর চোখের চাহিদা,
যদি আর ফিরতে না পারো, তাহলে রইল হাওয়া ৷

হাওয়ার সাথেই উড়ে যেও , সঙ্গে পাবে আকাশকে
সে হয়ত পরিচিত কাউকে খুঁজতে চলেছে ,
পথিকের ধুলো পায়ে নিজেকে বিলোতে চলেছে,
দূর সমুদ্রে কোথাও ডুবতে চলেছে ।


ঠাণ্ডা বাতাসে , সিধে বাতাসে,
এরকমই ফিসফিসিয়ে বইছিল বাতাসের কবিতা
পরে যখন বাতাসকে, বাঁকতে দেখেছে সবাই,
তখনও ছিল হাওয়া , গগনস্পর্শী শীতলতা,
শুধু কবিতার পূর্বতন চিহ্ন ছিল না কোথাও |

No comments:

Post a Comment