দূরে মেঘ দেখতে পাচ্ছ ?
বৃষ্টি আসছে ।
এবার স্তব্ধ ও শ্রবনশীল হও,
হাতের তুলিকলম, মনের ব্যর্থতা রেখে,
জানালায় এসে বোস ।
ধীরে ধীরে চক্ষুষ্মান হও,
ঠাণ্ডা হাওয়ায় আরও একবার, হিসেবহীন,
নিজেকে শিউরে উঠতে দাও ।
মেঘ ক্রমে এগিয়ে আসছে,
অপেক্ষা কর,
বৃষ্টি আসছে ৷
বৃষ্টি আসছে ।
এবার স্তব্ধ ও শ্রবনশীল হও,
হাতের তুলিকলম, মনের ব্যর্থতা রেখে,
জানালায় এসে বোস ।
ধীরে ধীরে চক্ষুষ্মান হও,
ঠাণ্ডা হাওয়ায় আরও একবার, হিসেবহীন,
নিজেকে শিউরে উঠতে দাও ।
মেঘ ক্রমে এগিয়ে আসছে,
অপেক্ষা কর,
বৃষ্টি আসছে ৷
No comments:
Post a Comment