১.
আমার সময় হয়েছে ,
এবার আমি যাব ৷
যে ভালোমানুষের জগৎ ,
চোখে চোখ রাখতে দেয়না
কানের কাছে মুখ রেখে ,
চিৎকার করে সত্যি কথা বলতে দেয়না,
ভালোমানুষের সে কারাগার থেকে ,
এবার আমি যাব ৷
২.
আমাকে অপমান করে নিজে ছোট হওয়া,
এ ব্যাক্তিবিশেষের একক সামর্থ্য নয় ৷
পথচলতি সবাই ওটা পারে |
সবাই যেটা পারে না , সেটা ,
সীমিত গুটিকয়ের মত আমি সেটা করে দেখাব ,
ব্যস্ত রাস্তায় উন্মত্ত চিৎকারে জানান দেব,
তুমি খারাপ , তুমি মোটেই ভালো নও,
আসলে তোমরা সবাই খারাপ,
আমি ভালো, এবং ভালো আমি একা ৷
এইভাবেই ভালোকে ভাবা হচ্ছে ভালো ।
আমি এটাই মনে করি ।
এবং দেখ, এটাই একমাত্র সত্যি কথা ।
আমার সময় হয়েছে ,
এবার আমি যাব ৷
যে ভালোমানুষের জগৎ ,
চোখে চোখ রাখতে দেয়না
কানের কাছে মুখ রেখে ,
চিৎকার করে সত্যি কথা বলতে দেয়না,
ভালোমানুষের সে কারাগার থেকে ,
এবার আমি যাব ৷
২.
আমাকে অপমান করে নিজে ছোট হওয়া,
এ ব্যাক্তিবিশেষের একক সামর্থ্য নয় ৷
পথচলতি সবাই ওটা পারে |
সবাই যেটা পারে না , সেটা ,
সীমিত গুটিকয়ের মত আমি সেটা করে দেখাব ,
ব্যস্ত রাস্তায় উন্মত্ত চিৎকারে জানান দেব,
তুমি খারাপ , তুমি মোটেই ভালো নও,
আসলে তোমরা সবাই খারাপ,
আমি ভালো, এবং ভালো আমি একা ৷
এইভাবেই ভালোকে ভাবা হচ্ছে ভালো ।
আমি এটাই মনে করি ।
এবং দেখ, এটাই একমাত্র সত্যি কথা ।
No comments:
Post a Comment