Wednesday, November 13, 2019

-১৯



প্রথম প্রশ্ন যদি হয় , আমি মানুষ কি না
ঘাড় নেড়ে দেখিয়ে দেব দ্বন্দ্ব যত ,
আর সেই দিয়ে দূর পর্যন্ত চলে যাবে
ছন্দমিল প্রসারিত পৃথিবী ৷

নিজেকে ভাঙার কথা ছিল ,
লাইন ভাঙলাম বারবার,
খাবারের আর কামার্ত ভাবনার I
দেখ, নিলর্জ্জ হয়েছি এত, তবু
সুযোগী সাফল্যের আত্মপ্রসাদ কেন অকাম্য ?

কতজন ভাল জান ?
সব গাছ সব পাখীদের একদিন গুনে সংখ্যাটা বলব ৷
কীটদষ্ট প্রতিটি পাতাও আলোকিত হয়,
এইটুকু শুধু রাস্তায় চিৎকার করার মত,
বাকীটুকু মানুষের দায় ৷ তাই সামাজিক নই,
কোথাও এ সান্ত্বনা থাকে অবিমিশ্রে, কোথাও দীর্ঘশ্বাস সহ ৷

No comments:

Post a Comment