Saturday, November 23, 2019

১

এস ,
এবার দিগন্ত থেকে, 
দৃশ্যমানতার সুলভ আলিঙ্গনে ,
পাতাহীন বইয়ের কীটদ্রংষ্ট্র কথকতা ফেলে
কাছাকাছি ফোকলা দাঁতের উচ্চারন;
কান পাত , শোন এক দুবার , এবার 

তারপর,
বালুচর ..চিকচিকে বালুচরী শাড়ীসহ ,
 সভ্যতার সকল রক্তিম আভা ;
সলজ্জ, কপোলময় ,
চাঁদের আলোয় ফ্যাকাসে হয় ;
ফ্যাকাশে মনে হয়, সভ্যতায় বিশ্বাসও ৷

এরকম,
যখন ডেকে ডেকে ফিরে যায় নিরুপম,
তখন আমাকে ঘুম থেকে তোল ,
এ অনন্ত শয্যা থেকে তোল, গানের দেশে ,
 মুখে বা মাদলে,
ধ্বনী ও প্রতিধ্বনী ছড়িয়ে ডাক ,
গাছে পাতায় , অরণ্যে , 
নদীর কল্লোল-প্রকৃতিকে,
 অতিক্রম করে দাও ডাক ।

অনন্ত এ উপেক্ষার উপত্যকা থেকে 
অপেক্ষায় আছি , ডেকে নাও কাছে ৷

No comments:

Post a Comment