মুখের ভেতর , ভোরবেলা,
তিক্ত রক্তের স্বাদ পাই; পূর্ণ বিবরময় ৷
সারারাত ধরে ঝরে, জমে, জমে থাকে ,
ফোঁটা ফোঁটা তিক্ত রক্ত; নিজের ৷
কতবার ভেবেছি তোমাকে বলি,
রক্ত ঝরে প্রতিরাতে, স্বপ্নসম্ভবে;
তারপর টিউবলাইট জ্বলে উঠেছে,
তীব্র আলোয় ঘষেছি, দূর্বল চোখ,
শেষটা তোমাকে আর
শোনানো হয়নি রক্তপাতের শব্দ ;
টপ টপ .. যেভাবে, শিশির ঝরত এতকাল ৷
No comments:
Post a Comment