অন্যতর কিছু , এই প্রবনতাই বেশী,
সামনে দিয়ে কাঠবেড়ালী, হয়ত লিখব তাকে;
অন্য আলো মন ডিঙিয়ে উঠলে, ভেবে ।
দেখার জন্য ছিটেফোটা, অভূত স্রোত অনাগত ,
নষ্ট হবার হবার অহংকারে, শব্দ যত নেশার মত ৷
খেয়ালখুশি নষ্ট হই, কাছের জনে জানে |
ঐটুকুতো অহংকার , সব মিলিয়ে ছিছিক্কার,
খোসা ছাড়ালে, জীবন বড় নির্বিকার ৷
বাইরে থেকে বিচার করে, কাছাকাছি নির্বিচারে,
নষ্ট মানুষ , নরম মানুষ, আমার মতই বেশী I
এরকম সব মানুষ ভাঙা কঠিন কিছু নয়,
কয়লা ভাঙার হাতুড়ি চাই , পরিশ্রমী হাতে ,
যেভাবে সব ভাঙে মানুষ , নিয়মকানুন মেনে ৷
এর ওপরে ভিতরবাগে, সান্ত্বনা আর ঠোকাঠুকি,
লোভে ক্ষোভে ঘষাঘষি, চকলা ওঠা চলে ৷

No comments:
Post a Comment