জমিয়ে জমিয়ে রাখা ভাল
যেহেতু তারপর উদগিরন |
নইলে বৃষ্টি মাথায় নেমে যেতাম ,
বড়পুকুরের জলে ডুবে যেতাম |
এখন ভেবে দেখলাম অনর্থক ,
যেহেতু খানিক পরেই বমন |
অমাবশ্যার পলাতক রাতে,
কতদূর আর আবেগ জমে থাকে ?
উষার আলোয় পুড়ে পুড়ে যায় ৷
সবাই জানে, এতদূরে আসে না ছাই,
তবু, নির্ধূম অন্ধকারে ধীরে চোখ উঁচু হয়,
কতদিন আর আবেগ মনে থাকে ?
No comments:
Post a Comment