১.
তিনরাস্তার মোড়ে একটা অটো ছেড়ে গেল,
বন্ধুকে তুলে দিয়ে যার ফেরার কথা,
তার ঘর কোথায় ? দাঁড়িয়ে সে ভাবছে ৷
চারপাশে তখন একের পর এক ট্যাক্সি ছাড়ছে,
শক্তি চট্টোপাধ্যায়রা তিব্বত যাচ্ছেন অহরহ |
২.
টেবল ল্যাম্পটা ঘাড় নীচু করে আলো দিচ্ছে,
একজন মাথা নীচু করে খাতায় কালি ঢালছে
হতাশার জন্মদিন পালনে, মকরমুখ সন্দেহের কালি ৷
পাশে কবরখানা জীবন্ত হচ্ছে ঝিঁঝিঁর ডাকে,
নষ্টালজিয়ার চাঁদ ক্রমে বাড়ছে, জোনাকি জ্বলছে যত |

No comments:
Post a Comment