Monday, November 25, 2019

-33

সমস্ত দিন জুড়ে সন্ধ্যা শায়িত,
তার রোগশয্যার পাশে ,
ছেড়ে যায় ব্যস্ত মানুষের ট্রেন,
চোখে জ্বালা ধরিয়ে,
হেডলাইট জ্বালিয়ে নিভিয়ে ।
তখন চরাচর ভরে নামে মহাজগতের আলো,
সান্ধ্য শিয়রে সাদা কী একটা ফুল ফোটে,
ক্ষণদা প্রত্যাখ্যান তার গন্ধ-অভিমান ,
আপনায় শান্ত সে ফুল রাতেই ঝরে যায়,
মালিনীর স্থির জলে মিশে যায় |

স্টেশনে স্টেশনে সমুদ্র ,
স্রোতের সঙ্গে ফসফরাসের আলো,
জেলেডিঙি ফিরে আসে,
চেনা ল্যাম্পপোষ্ট ও বন্দর চিনে |
ঝাউগাছের নীচে জেলেবউ, ছেলে কোলে,
হাত বড়িয়ে হাত ধরে ,
ছড়িয়ে যায় ছাউনির খোঁজে ৷
সমুদ্র-বাতাস রাতভর ঝাউবনে ,
পাতা ঝরে , বালুচর ভাসে ডোবে ,
চাঁদ স্টেশন চত্বর উপকূলে একা হয়ে যায়
শেষ ট্রেন থামলে , শেষ ডিঙি ভিড়লে,
নিশ্চয়ই চাঁদের প্রিয়জন ফিরবে ৷

No comments:

Post a Comment