চতুর্দিকে চোখ , আলোর বৃত্তে,
ঘড়ির কাঁটা ঘুরছে,
তার কেন্দ্রে চশমা চোখে
একটি মানুষ, দেখছে নদী বাঁকছে |
নদী বাঁকলে , রাঢ়বাংলায়,
আমার দেহে তোমার দেহে,
পলি বালি জমছে,
সময় শুধু পাড় বরাবর বাঁশের কেল্লা গড়ছে ৷
জানলা জুড়ে পর্দা টাঙাও,
মাটি জুড়িয়ে ভাপ উঠছে,
রাতের শীতল আলো নামছে,
এই আলোতে গলছে দেহ, নদী নিভৃতে ফুঁসছে ৷
দগদগে ঘায় , গলিয়ে দেহ,
পুঁজ গড়িয়ে সেই প্লাবনে মিশছে,
নদীর বাঁকে হড়কাবানের জল ,
যেখানে এই উপকথা ঘোর লাগিয়ে ঘুর্ণীপাকে ডুবছে।
No comments:
Post a Comment