Monday, November 25, 2019

about apu



অরণ্যে মেঘরাশি ঘনালে
(In the woods ,when clouds gather)
পাখপাখালী দুর থেকে উড়ে এসে
(birds starts to fly from far)
ক্ষুদ্র বাসায় ফেরে ৷
( to reach their tiny nests)
ছোটখাটো মেঘের দল,
( small small clouds )
অতিপ্রাকৃত অন্ধকার করে
( in surrealistic darkness ,)
বৃষ্টি হয়ে নামে ৷
( becomes drops to fall down. )
সবুজ পাতায়, হলুদ পাতায় বৃষ্টি ঝরে ,
( over green leaves , yellow leaves .)
তালবনে, নীচের ঝোপে, জঙ্গলে
( over palms , over the bushes bellow , all over the forest )
সত্যি সত্যি বৃষ্টি ফোঁটা
(raindrops of reality pours down)
অতীত মনে পড়ে ৷
(and reminds us of past )


বামুনবাড়ির বউ বিলের জলে ,
গুগলি তোলে , হর্তেলের মত গায়ের রঙ,
ছোট জাতের কাউকে ভালবেসে ঘর ছেড়েছে সে |
একটি মানুষ গল্প বলে একটি মানুষ শোনে,
শ্রোতা অনেক পরে কালি কলমে সেই গল্প লেখে,
নিজের গল্প গাঁয়ের গল্প বাপ মায়ের গল্প,
আর বেচারী দিদির গল্প , দূর্গা ছিল নাম ৷
ছোট মেয়ে ছোট সাধ আহ্লাদ ভালবাসা,
"নেবু পাতায় করমচা যা বৃষ্টি ধরে যা "
বৃষ্টি কি ধরে ? দূর্গা ছোটই রয়ে গেল ,
ফাঁকি দিয়ে লুকোচুরি , আজ কে খুঁজবে তাকে ?

No comments:

Post a Comment