( এখানে কোনো সাহিত্য প্রচেষ্টা নেই )
১.
মাথায় ভাবনারা ছানা কাটছে,
আমার অনভ্যস্ত হাত খিস্তি লিখে ক্লান্ত,
নৈশব্দ্য ভেঙে হাতের অস্ত্রেরা,
ফিসফিসিয়ে চাইছে রাত্রি শেষের রক্ত |
পটে আলপনার স্নিগ্ধতা মুছে এবার আঁকব,
কালভৈরবের শ্মশান তান্ডব,
কারন তুমি দেশভাগ দেখনি ,
তাণ্ডব নৃত্য নতুনতর হবে , তীব্র আনন্দময় |
২.
অমৃতা প্রিতমের পিঞ্জর ,
নারায়ন সান্যালের বল্মীক, লেখা ব্যর্থ হয়েছে,
তোমার ঘৃনার কাছে কতজন হারলেন,
শুনলে তোমার সত্যিই গর্ব হবে ।
যে ধর্মের দালালরা মঠে, মিশনে চুপচাপ,
জানি তাদের তুমি আজও শ্রদ্ধা কর ৷
এই শ্রদ্ধা মানুষকে ঘৃনা করতে শিখিয়েছে ,
এ শ্রদ্ধার ভগবান, কাল দেশব্যাপী মৃতদেহে, মাছি হয়ে বসবে ৷

No comments:
Post a Comment