Monday, November 25, 2019

-37




একটা ঘর গিয়েছে ভেঙে
এখন সেখানে ঢেউ নিয়ে সমুদ্রের বসত ,
ইতস্তত প্রবাল প্রাচীর গড়ছে ।
একলা একটা মানুষ জানে কটা সূর্য চাই,
কটা চাঁদের গ্রহন হলে জোয়ার ভাঁটা দূর্গ ভাঙে,
গৃহবন্দী সমুদ্রও জানতে চায়,
হয়ত নোনাজলের সম্পর্ক ভুলতে চায় ।




রঙের সৌন্দর্য আলোর সঙ্গে গেছে
এবার ঘন্টা বারো শুধু অন্ধকার !
আমরা সস্তা মানুষ, দাঁড়িয়ে যাব
রঙ চিনতে বারো ঘন্টা, বিশেষ কিছু না ৷
গোধূলী এ ঘরে, যখন নৈরাশ্য বিবমিত হবে
অন্ধকার রাত্রি জুড়ে যখন শুধু অবিশ্বাস রয়ে যাবে ,
তখন ক্রমে প্রতিটি সুর বেহাগ হয়ে বেজে উঠবে।

No comments:

Post a Comment