Monday, November 25, 2019

-44 :দেওয়াল


দেওয়াল



মাঝে মধ্যে শান্ত দেওয়াল
ভালোবাসা যায় ৷
অধিকাংশ সময় দেওয়াল
শীতল শব্দহীন ৷
সময় সময় ছুটতে গেলে ,
পিংপং বল হয়ে যায় মানুষ
একটা থেকে অন্য দেওয়াল,
মাঝে আটকে আছে যারা ।



এর মধ্যে তুমি কখনো
দেওয়ালে মাথা ঠুকলে
দেওয়াল বড় চমকে যাবে |
ঘুম ঘুম হাজার চোখ খুলে
বিরক্ত বিস্ময় জানাবে ৷
তখন তারা সারা গা জুড়ে তুমি পাবে
পানের পিক, পয়:প্রনালীর গন্ধ ,তবু,
দেখবে, তোমায় মরতে দেখে বিস্ময়ে সে স্তব্ধ ৷

No comments:

Post a Comment