Monday, November 25, 2019

-48




নিজেকে ও নিজেদেরকে নিয়ে এই নগর,
তবু এখানে সবাই অপরিচিত, নিরাশ্রয়
অন্ধকার নামলেই পথ হারায় ।



কাছে আসতে চেয়ে মানুষ দুরে সরে যায়
দেখেছি ক্রমে ক্রমে ক্লান্ত হয়ে যায়
জীভের ডগায় উচ্ছসিত রক্ত জমাট বাঁধে, বরফ হয় ৷


গ্রামের মেঘ এ শহরে ভেসে এলে
একদুটি তারা তাকে চিনে ফেলে, দুঃখে দ্রব হয়
ফিস ফিস করে বলে " ফিরে যাও " ৷



অসহায়, মেঘ আজ আর আশ্রয় খুঁজছে না,
সূর্যের সঙ্গে মানিয়ে নিয়েছে,
ফুটপাতিয়া কুকুরদের মেনে নিয়েছে ।

No comments:

Post a Comment