Monday, November 25, 2019

-49: লেখার জন্য কিছুটা নিজেকে লাগে



অতদূর কোনোদিন যাবনা আমি
যত নিভৃতে স্পর্শ কাঁদায়,
যত স্মিত হলে হাঁসি অপার্থিব মনে হয় ।

আমার ভালোবাসা
নিভে যাবে সমুদ্রের বাতাসে,
বেশীদূর কোনোদিন যাবনা আমি ৷



লেখার জন্য কিছুটা নিজেকে লাগে
বাকীটুকু শূন্যস্থান প্রতিশ্রুতিসাপেক্ষ..
অকিঞ্চনের আলোর প্রত্যাশা, অতিথির স্নিগ্ধতা ৷

No comments:

Post a Comment