Monday, November 25, 2019

-50

একটি নুয়ে পড়া দেহের পাশেই সমুদ্র
প্রত্যহ অনেকের আনাগোনা, নিয়মিত ঢেউ
বিশ্বাস করে আহত হলে আরেকবার,
মানুষটি নত হয়, এইভাবে ধুয়ে যায় অগণনবার |

এই নতমুখ অস্তিত্ব অত্যন্ত স্নিগ্ধ মনে হয়
শুধু কাছে গেলে মুখ তোলে, দেখা যায় নীলকণ্ঠ ,
যেন ছুবলে দেবে বিষ, জ্বলে উঠবে জমা অপমান,
পরবর্তী ঢেউ, আবার নুইয়ে দেয়, নিভে যায় শিখা ৷

No comments:

Post a Comment