Monday, November 25, 2019

-52



১.
শব্দ বলে 'যাও
অস্থির আমি, আখরে সাজাও ' |
মন টানে দেহগীতি
সান্ধ্য ভাষা ইতি উতি |


২ .
মধ্যাহ্ন নবান্ন রোদ
নীবার ধানের রঙে, শিশিরবিন্দু বর্ণালীতে ,
কর্মহীন স্বপ্নে ; প্রিয়মুখ নিয়ে
আলের ধারে একলা বসে চাষী ৷


৩.

যে পথ ছেলেবেলার ,
আমার অর্থহীন চিত্রকল্পের
সেখানে অস্তিত্ব আবহমান |
নইলে সে রবাহুত, আকালে ভিখিরি মত I



৪.

দ্রাবিত পটভূমি, সেসব বিষন্ন দিন
পার্থিব হোক বা নাহক কৌতুকময়,
নিহত পতঙ্গের স্তূপে, একবার,
ছায়া ফেলে সরে যায় সময় ।

No comments:

Post a Comment