দুরে বর্ষার আকাশে
যে গন্তব্য দেখে রাখি,
কিছুক্ষন চিনেছি যাকে
সে অভ্যাসের, সে বিষণ্ণতার ।
তুমি তার শুধু অঙ্গ মাত্র নও
রয়েছে সুপ্ত অক্ষত প্রান সর্বাঙ্গময়
যেখানে বিকালে মুগ্ধতা খোঁজা যায়
সন্ধ্যায় আশ্রয়, সর্ব অঙ্গময় |
আমি আছি অথবা নেই
থাকব অথবা থাকব না,
চতুর্ভিতে অনেকের মাঝে
মনে হয় স্থিতু এ সময় শংশয় |
যেখানে কাজ শুধু ভালবাসা
সেখানে কৌতুহলে তোমাকে দরকার
চেনা অচেনা জীবনের বসন্তে
আভুমি দিগন্ত নত সে প্রত্যাশায় ৷
No comments:
Post a Comment