Monday, November 25, 2019

-54 : আকাশ দেখি , মাপি, তারপর ঘুমিয়ে পড়ি


১.
আজকাল যা লিখি সব ছুঁড়ে দিই,
নিজেদের জন্য রাখলে খাবার নষ্ট হয়,
এমনিও হয় তেমনিও নষ্ট হয়
যেভাবে আমরা নষ্ট হই প্রতিদিন ৷

২.

মাথা চির দিনই নীচু ছিল,
আকাশ দেখতাম মেঘ করলে, বৃষ্টি এলে |
সর্বনাশা মেঘ একদিন অবাক করে,
উন্নাসিক করে দিল
চোখ নীচে নামে না আর |
আজকাল শুয়ে থাকি
আকাশ দেখি , মাপি, তারপর ঘুমিয়ে পড়ি I

No comments:

Post a Comment