Wednesday, November 13, 2019

-২২


বহুজন , বন্ধুজন, চলে যাওয়ার পর ,
সমুদ্র এল ।
আমার দৃষ্টিসীমার খুব কাছে ,
শূণ্যতর অন্ধকার ভেঙে পড়ার পর,
সমুদ্র এল ৷
যাদের চিনি প্রতীক্ষার সম্পর্কে,
ঘন্টায় ঘন্টায় শূন্যে যাদের জন্য হাত পাতা,
তাদের দেখতে চেয়েছিলাম ।
তাই দুপুর-আকাশের মেঘ সরে গেল ;
দূর থেকে ক্রমশ কাছে,
তাদের ডুবিয়ে কোনোবার,
ঢেউয়ে ভাসিয়ে নিয়ে কোনোবার, শেষটা,
সমুদ্র এল ৷

No comments:

Post a Comment