Wednesday, November 13, 2019

-২১

মানুষ মানুষের কাছে কী চায় ?
প্রশ্ন চায় উত্তর চায় অথবা অনুপ্রাসের অমরত্ব ?
গল্পটা শেষ হবার নয়, তাই,
স্কন্ধহীন গল্পের রেশ থেকে যাচ্ছে ৷
অসংখ্য রেকমেন্ডেসান লেটার,
আমার সারা মুখ জুড়ে ব্রন হয়ে দেখা দিচ্ছে I
সময় শিকারি পতঙ্গ হোক,
সাময়িক হতে চেয়ে, নির্বিকার হোক ,ক্ষতি নেই ৷
শুধু এই অসহনীয় প্রশ্ন যেন না করে বারংবার,
'মানুষ মানুষের কাছে কী চায় ?'

No comments:

Post a Comment