Wednesday, November 13, 2019

-১০

আমি তো চাইব তার সঙ্গে একা থাকতে,
মুখোমুখি বসতে,
যার সঙ্গ সহজে মিশে আছে, আমার সঙ্গে,
সারাটা জীবন ৷

এইভাবেই আমি অরণ্য হতে পারি,
অথবা আকাশও ৷
শুধু তৃনসম দাহ্য হতে গেলে, এই নয়,
আরও কিছু চাই ৷


এইসব চাহিদায় আসে যৌনতার উত্তেজনা,
চক্ষুষ্মান জীবনে ,
রেললাইনে দন্ডায়মান হয় কপালকুণ্ডলা,
সেই অপ্রতীম আহ্বানে ৷


সুধীর এবং অগম্য চেতনার অলিগলিময়,
সেইসব মিশ্র সুবিমল ।
সঙ্গ সব সাঙ্গ হলে, থেকে যায় কমলকুমার,
অন্ধত্ব ও ত্রিস্তর ঘর্ষন ৷



মনের মুগ্ধতা ক্রমে এখন চোখে,
নমন হয়েছে ।
অনেকগুলি রাস্তা নেমে গিয়েছে নীচে,
অরন্যসংকুল ও সুন্দর ৷



হয়ত তোমাদের মত শিশুসুলভ হতে পারলে,
উন্মুখপথ আনন্দময় হত ।
শিশু নই, অভিনেতা নই, ফলে বিবমিষা তীব্র হয়,
ঘর টানতে থাকে ক্রমে |

No comments:

Post a Comment