নিজেকে হঠাৎ হঠাৎ ক্লান্ত মনে হয়ই,
তারপর ভাবি তোমাদের কথা,
তখন ঘুম পায় , মরিয়া রকমের ঘুম ,
ফুটপাতিয়া কুকুরটির মত গুটিশুটি ঘুম I
সম্ভবত এইভাবে আমি পালিয়ে যাই,
অন্য কোনো ঘরে, সেখান থেকে আবার,
পালিয়ে অন্য ঘর । এইরকম ।
মাঝে ঘুম-নৌকা চলে,
কাঁসাই কেলেঘাই অথবা তিতাসে ৷
তারপর ভাবি তোমাদের কথা,
তখন ঘুম পায় , মরিয়া রকমের ঘুম ,
ফুটপাতিয়া কুকুরটির মত গুটিশুটি ঘুম I
সম্ভবত এইভাবে আমি পালিয়ে যাই,
অন্য কোনো ঘরে, সেখান থেকে আবার,
পালিয়ে অন্য ঘর । এইরকম ।
মাঝে ঘুম-নৌকা চলে,
কাঁসাই কেলেঘাই অথবা তিতাসে ৷
No comments:
Post a Comment