শ্রেনীবিন্যস্ত ঢ্যাড়া কাটা ,
অবলীলায় মাড়িয়ে একটা পিঁপড়ে হাঁটছে ৷
পিঁপড়েটি মল্লভূমের নদী হতে পারত,
হাওড়া-শেয়ালদা ২৮ নম্বর বাস বা,
বস্তিবাসী কিশোর হতে পারত ।
কিন্তু আসলে দিনশেষের ভাবনায় ,
এই পিপীলিকাটি অনন্যসাধারন ৷
আমরা চিন্তিত ঢ্যাড়া চিহ্নগুলো নিয়ে,
কারন পিঁপড়েটি এই নিয়ে ভাবছে না,
সে হাঁটছে নিজের তালে, একপা দুপা ,
মাঝে মধ্যে দাঁড়িয়ে খাবারের গন্ধ শুঁকে,
আবার হাঁটছে , নিজে নিজে, ঢ্যাড়া চিহ্ন না মেনে ।
ক্লান্ত অনেকে, চলে গেছে,
এখন আমি একা অপেক্ষা করছি,
কারন একমাত্র আমাকে অপেক্ষা করতেই হবে ,
এই পিঁপড়ের গল্পটার শেষ দেখার জন্য ৷
পিঁপড়েটি ঢ্যাড়া চিহ্ন মেনে বাঁকতে শুরু করতে পারে,
কিংবা তার আগেই এই ঢ্যাড়াগুলো ফুরিয়ে যাবে,
আমরা সবাই যা অনন্ত-বিস্তারিত মনে ধরেছি ৷

No comments:
Post a Comment