এবার শোন জলের গান,
চলে যাও দূরের দিকে ,
সাঁঝে সায়রে অবুঝ আলোয় ,
শব্দহীন ঝিনুকদেহ কবিতাদের নিয়ে ৷
অবিমূর্ত মুছে যাওয়া কবিতারা,
ক্রম-স্বপ্ন-সম্ভব সহানুভূতিতে,
ঘনিয়ে আসুক অনতিদূরে,
বৃষ্টিতে দলমাদল বাজার প্রস্তুতিতে ৷
অর্ধভুক্তদের পল্লীতে, অপমানিত অস্তিত্বে,
ঘুমপাড়ানি গান ও দীর্ঘশ্বাসে মিশে,
কবিতা ফিরে পাক পুরাতন আশ্রয়,
অস্থায়ী, তবু দাহ্য অনুভূতির আলিঙ্গনময় ৷
No comments:
Post a Comment