হয়ত এরকমই প্রহর ও প্রান্তর ,
আগেও পেরিয়েছে আমাকে পাশে রেখে ৷
দেখিনি নজর করে ,
মনে নেই কোনো তার, স্মৃতির অক্ষর ,
আবার হেঁটে যাব নতুনের দিকে আরেকবার,
পুরাতন যা হয়তবা নিষ্ফল |
ঘুমিয়ে কাটানো দিন জুড়ে
প্রাচীন পর্বতমালার মত আমার দেহে,
নতুন গাছের শিকড় গজাচ্ছে ৷
ঘুমোলে কাটবে না জানি, এমন রাতে ,
সেইসব সর্পাকার শিকড়দের ফিসফিসিয়ে বলেছি
বঞ্চনা বড় নয়, মানুষ বলে মান কিনা,
এই হল বড় চিরদিন |
No comments:
Post a Comment