Wednesday, November 13, 2019

- ১৪




পায়ের কাছে পড়ে আছে অনেক কিছু,
পায়ের নীচে আছে পড়ে ,
জমা জল, ছেড়া চাদর I
দারিদ্র্য একটি মনমোহক শব্দ ,
অসুস্থতাও একইরকম ,
দুয়ে মিলে রাজযোটক হলে,
আসে করুনা এবং ইত্যাদি ...
শেষ সার্থক শ্লেষ, এইখানে, আত্মাভিমান I
সহজতর আত্মহত্যার উপায় খোঁজা জরুরি,
যন্ত্রনার ভয়ই মানুষ আর মৃত্যূর মাঝে ৷



স্নিগ্ধ ব্যক্তিত্তরাই রক্তাক্ত করে বেশী,
ভন্ডামী এদের, চলে সমস্ত রাত্রি জুড়ে ।
এমনই যে কোন রাতে উত্তাল হয় নদী,
জমাট বাঁধে ও পায়চারী করে বিক্ষোভ,
জানো বিপ্লব কাদের ? স্বপ্ন যাদের ।
মেঘ চাওয়া মোটেই অন্যায় নয় ;
একটি মেয়েকে হাড়চামড়া সমেত,
চাওয়া হল অন্যায় ৷
কারন এইসব দিয়ে সহেজই,
ডুগডুগির মত বাদ্যযন্ত্র তৈরি হতে পারে ।

No comments:

Post a Comment