Wednesday, November 13, 2019

-১৩

সৎ ও অসৎ সাহিত্য

সাহিত্যের সৎ অসৎ বিচার করা সহজ নয় ৷ এমনকী স্রষ্টার পক্ষেও অনেক সময় উপলব্ধি করা কঠিন কখন তার সৃষ্টি সততার পথ খেকে বিচ্যূত হল । অনেকটা মানুষের সৎ অসৎ বাছার মতই সাহিত্যের বিভিন্ন আঙ্গিক থেকে বিচার করলে এই বিভাজন পৃথক ফলপ্রদায়ক হওয়া সম্ভব ৷

এ তো গেল সৎ উদ্দেশ্যে লেখা সাহিত্যের কথা, বানিজ্য সফল পত্রিকার আপাতসফল জনপ্রিয় লেখকরা যে ধরনের সাহিত্য সৃষ্টির চেষ্টা করেন তা প্রধানত পাঠক-মোহিনী I এ ধরনের লেখার উদ্দেশ্যই অসৎ , ফলে এগুলি সচেতনভাবে সৃষ্ট অসৎ সাহিত্য ৷


বাস্তবতা ও সততা

সৎসাহিত্য প্রসঙ্গে একটি প্রাথমিক সতর্কতা বাক্য এইরকম : সৎসাহিত্য বাস্তবঘেষা সাহিত্য বা আমাদের বস্তুজগতের অভিজ্ঞতার মাপকাঠিতে বিশ্বাসযোগ্য সাহিত্য সম্পূর্ণ পৃথক বস্তু ৷ সাহিত্যকে বাস্তবানুগ হতে হবে এমন দায়বদ্ধতা অসার | কারন বিশুদ্ধ বাস্তব আর যাইহোক সাহিত্যপদবাচ্য নয় ।

No comments:

Post a Comment