সিলিং ফ্যানের দিকে উন্মুখ হয়ে,
বিড়বিড় করা পাগলটিকে নিয়ে লেখালেখি আসলে,
প্রিয় উপত্যকায় ফিরে আসা ,
পরিচিতি, নিরাপত্তা ও অস্তিত্ববোধের বৃত্তি এ বৃত্তে ৷
অনেকবার চেয়েছি সানন্দতর হতে,
শ্রেনীচেতনা অস্বীকারের প্রবলতর উল্লাসকর জীবন,
এমনকী, লোভনীয় মনে হয়েছে ।
ছোটবেলা উনুনের পাশে পোড়া বাদামী চাদরটি,
আমি ভালবাসি,
মনে পড়ে, একান্ত নির্ভরতা, এইরকম ,
এ স্মৃতি এবং বৃত্ত ভাঙার পথ আলাদা মনে হয় |
চাদরটিতে স্মার্ত স্নিগ্ধতা,
বেশ কিছুদুর নিজ-অস্তিত্ব-সংলগ্ন অনুভূত হয় ৷

No comments:
Post a Comment