Monday, November 25, 2019

ধুত্তোরি তোর !


ধুত্তোরি তোর !

এসব লিখে কী হবে ?
আমি সংকেত রেখে যাই নিজের জন্য ।


আমি কে ?
আমার কাছে, নিজেদের কাছে, শুধুই আমি,
সেটুকু যথেষ্ট ৷


নিজেদের ভালবাসো ?
জানিনা । ভালবাসা কাকে বলে ?



বাবা মা ছেলেমেয়েকে ভালবাসে ৷ শোনোনি ?
শুনেছি ছেলেমেয়ের মধ্যে তারা অমর হতে চায় ৷




শুধু এই ? নাকি আরও কিছু আছে ?
আর কি ?



কাছাকাছি থাকলে মায়া পড়ে যায় , ইত্যাদি ?
মায়া ? তা হয়ত পড়ে । ভালবাসা তাকে বলে কি ?



কি জানি ! তুমি তাহলে কাউকে ভালবাসনি ?
হয়ত না, হয়ত বেসেছি । ভালবাসা কি না জানলে বলি কী করে ?



তাহলে না জেনে এত ভালবাসা নিয়ে লেখ কেন ?
চাই চাই করি, বুঝতে চাই, বাসতে চাই ইত্যাদি ৷



ভালবাসতে চাও কেন ?
ভালবাসা বুঝতে চাই বলে |



ভালবাসা বুঝতে চাও কেন ?
লিখব বলে ৷

.....

ধুত্তোরি তোর !

No comments:

Post a Comment